শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

হয়রানির প্রতিবাদে দুই দিন বন্ধ থাকবে এলপিজি বিক্রি

প্রকাশিত - ১২ অক্টোবর, ২০২৬   ০৯:২০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

১২ অক্টোবর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি সেলিম খান এ ঘোষণা দেন।

তিনি বলেন, গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ ও সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা বারবার হয়রানির শিকার হচ্ছেন। এর প্রতিবাদে বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশের এলপিজি বিক্রির দোকান বন্ধ রাখা হবে।

ব্যবসায়ীদের দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে, গত ৪ অক্টোবর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির দাম বাড়ায়। এতে ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বেড়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন