শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সামাজিক যোগাযোগমাধ্যমে স্পর্শকাতর তথ্য প্রকাশ না করার আহ্বান

প্রকাশিত - ১৩ অক্টোবর, ২০২৬   ১২:২৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যমে সংবেদনশীল তথ্য, ছবি ও ভিডিও প্রকাশ না করা এবং ঝুঁকিপূর্ণ ও জনসমাগমপূর্ণ স্থান এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে দূতাবাস।

১২ অক্টোবর প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা মেনে চলার জন্য বাংলাদেশিদের অনুরোধ জানানো হয়। পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আরবের আইনে শাস্তিযোগ্য অপরাধ। তাই ফেসবুক, ইউটিউব, এক্সসহ কোনো মাধ্যমে এ ধরনের সংবেদনশীল তথ্য প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া এসব ছবি, ভিডিও ও স্পর্শকাতর তথ্য মুঠোফোনে সংরক্ষণ কিংবা অন্য কারও সঙ্গে শেয়ার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাসের পক্ষ থেকে একাধিক হটলাইন নম্বর দেওয়া হয়েছে। একই সঙ্গে সৌদি আরবের স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, হুতিদের হামলার পর সৌদি আরবে ভ্রমণের বিষয়ে নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

খবরে বলা হয়েছে, সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশটির দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ছিল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন