শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত - ১৫ অক্টোবর, ২০২৬   ০৫:০৮ পিএম
webnews24

সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

জানাজায় জাতীয় সংসদের সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন