শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়া

প্রকাশিত - ১৫ অক্টোবর, ২০২৬   ০৬:৪৫ পিএম
webnews24

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক মাঝপথে ছাড়ার পর বেশ কয়েক মাস ছোটপর্দা থেকে দূরে ছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। মহালয়ার দিন দেবী দুর্গারূপে ফিরলেও তাকে পূর্ণাঙ্গ ধারাবাহিকে দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন ধারাবাহিক ‘মনসামঙ্গল’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।

‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে রানি রাসমণির ভূমিকায় অভিনয় করে দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন দিতিপ্রিয়া। ঐতিহাসিক চরিত্রে তার অনবদ্য পারফরম্যান্স বেশ প্রশংসিত হয়েছিল। এবার আবারও পৌরাণিক কাহিনির হাত ধরে ছোটপর্দায় ফিরছেন এই অভিনেত্রী। তবে এবার আর জি বাংলায় নয়, তাকে দেখা যাবে স্টার জলসার পর্দায়।

বাংলার লোককথা ও পৌরাণিক আখ্যানের অন্যতম পরিচিত কাহিনি মনসামঙ্গল। দেবী মনসাকে কেন্দ্র করে আবর্তিত এই কাহিনি নিয়ে তৈরি ধারাবাহিকে দিতিপ্রিয়ার আগমন নিয়ে ইতিমধ্যেই বিনোদনপাড়ায় আগ্রহ তৈরি হয়েছে। তবে এই ধারাবাহিকে তিনি ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন