শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা কারাগারে

প্রকাশিত - ১৭ অক্টোবর, ২০২৬   ০১:৪৪ পিএম
webnews24

বান্দরবানে ধর্ষণের অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে ৪৩ বছর বয়সী এক মারমা নারী বান্দরবান সদর থানায় শৈক্যচিং মার্মার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। পরে রাতেই সদর উপজেলার মধ্যম পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শৈক্যচিং মার্মা ওই এলাকার বাসিন্দা মংশৈপ্রু মার্মার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই নারীর পাঁচ বছর আগে বিবাহবিচ্ছেদ হয়। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি বসবাস করছেন। অভিযুক্ত শৈক্যচিং মার্মা তার দূরসম্পর্কের দুলাভাই। বিয়ের আশ্বাস দিয়ে গত পাঁচ মাসে বান্দরবান শিশু পার্কের পাশের সাইনী রিসোর্টে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে এজাহারে অভিযোগ করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার দিন শুক্রবার ওই নারী ও অভিযুক্ত ব্যক্তি রিসোর্টে দুপুরের খাবার খান। পরে বিকেল সাড়ে তিনটার দিকে বিয়ের বিষয়ে কথা বলার সময় অভিযুক্ত ব্যক্তি তাকে বিয়ে করবেন না বলে জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চিৎকার শুনে আশপাশের লোকজন রিসোর্টে এলে অভিযুক্ত ব্যক্তি ওই নারীকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কামরুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার মধ্যম পাড়ায় অভিযুক্তের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন: ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শিউলি খানম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে শনিবার (১৭ অক্টোবর) তিনি পদত্যাগপত্র জমা দেন। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেওয়া তার পদত্যাগপত্রটি পরে সলিসিটরের কাছে পাঠানো হয়েছে। শিউলি খানমের পদত্যাগের মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একাধিক আইন কর্মকর্তার পদত্যাগের ঘটনা আবারও সামনে এসেছে। গত কয়েক মাসে বিভিন্ন কারণে বেশকয়েকজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন।
‎ম. ম. রবি ডাকুয়া
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...