শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দরে ৮ দিন বন্ধ বাণিজ্য

প্রকাশিত - ১৭ অক্টোবর, ২০২৬   ০২:১৯ পিএম
webnews24

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে আট দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) থেকে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বন্দরটিতে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই সময়ে দুইদেশের পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ।

বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের আমদানি-রফতানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও বন্দর সংশ্লিষ্টদের যৌথ সিদ্ধান্তে সাময়িকভাবে বাণিজ্যিক লেনদেন স্থগিত রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ আট দিনের ছুটি শেষে আগামী ২৫ অক্টোবর (রোববার) সকাল ৯টা থেকে পুনরায় বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম পুরোদমে শুরু হবে।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ভারতীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা চিঠি পেয়েছি। তাদের পূজা উৎসবের কারণে পণ্য খালাস ও পরিবহনে সমস্যা থাকায় ব্যবসায়ীরা এই বিরতির সিদ্ধান্ত নিয়েছেন। তবে বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রীদের পারাপার যথারীতি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক যোগাযোগ সম্পন্ন হয়। দীর্ঘ এই ছুটিতে বন্দরে কয়েক হাজার পণ্যবাহী ট্রাক আটকা পড়ার সম্ভাবনা থাকলেও পূজা পরবর্তী সময়ে দ্রুত মালামাল খালাসের প্রস্তুতি রাখা হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট
২৪ঘণ্টা অনলাইন: ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শিউলি খানম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে শনিবার (১৭ অক্টোবর) তিনি পদত্যাগপত্র জমা দেন। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেওয়া তার পদত্যাগপত্রটি পরে সলিসিটরের কাছে পাঠানো হয়েছে। শিউলি খানমের পদত্যাগের মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একাধিক আইন কর্মকর্তার পদত্যাগের ঘটনা আবারও সামনে এসেছে। গত কয়েক মাসে বিভিন্ন কারণে বেশকয়েকজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন।
‎ম. ম. রবি ডাকুয়া
২৪ঘণ্টা অনলাইন : রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় করা মামলায় আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ...