শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

পুজো নিয়ে অকপট সন্দীপ্তা সেন

প্রকাশিত - ১৭ অক্টোবর, ২০২৬   ০২:৪৭ পিএম
webnews24
ছবি : সংগৃহীত

পুজো মানেই ছোটবেলার অসংখ্য স্মৃতির রোমন্থন। ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেনের কাছেও এই দিনগুলোর আবেদন আলাদা। তবে তার মতে, সবচেয়ে বড় আনন্দ হলো মা আসার আগের সেই প্রতীক্ষার অনুভূতি। বিভিন্ন অনুষ্ঠান ও পুজো পরিক্রমার কাজে ব্যস্ত থাকায় এখনও নিজের মতো করে পুজো উপভোগ শুরু করতে পারেননি তিনি। তবে অষ্টমীর পর সমস্ত কাজ থেকে ছুটি নিচ্ছেন বলে জানিয়েছেন।

মা, বাবা এবং স্বামী সৌম্য মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে পুরো পুজো কাটানোর পরিকল্পনা রয়েছে তার। অষ্টমী, নবমী ও দশমী এই তিন দিন কোনো কাজ রাখবেন না তিনি। সারাবছর টুকটাক কেনাকাটা চললেও পুজোর বাজার করা তার জন্য আবশ্যিক। অনলাইন কেনাকাটায় স্বচ্ছন্দ নন তিনি। বরং দোকানে ঘুরে, ভালো করে দেখে ও ট্রায়াল দিয়ে কেনাকাটা করতেই তার বেশি ভালো লাগে।

অবশ্য অনলাইনে একদমই কিছু কেনেন না এমন নয়, টুকটাক কেনাকাটা করেন। সেই উসিলায় মা-বাবাকে সঙ্গে নিয়ে বাজারে যাওয়ার অভিজ্ঞতাও তার কাছে উদ্‌যাপনের একটা অংশ। মায়ের পাশাপাশি সৌম্যর সঙ্গেও কেনাকাটা করতে গিয়েছেন তিনি। প্রতি বছর এই মুহূর্তগুলো তার কাছে ভীষণ বিশেষ।

সারা বছর ক্যামেরার সামনে থাকতে গিয়ে নানা নিয়ম ও ডায়েট মেনে চলতে হয়। তাই পুজোর কদিন কোনো ডায়েটের বালাই থাকে না।

মনভরে খাওয়াদাওয়া, রাত জাগা আর আড্ডার মধ্য দিয়ে নানা ধরনের অনিয়মের ভেতর দিয়েই কাটবে তার এই কদিন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন