রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩

অস্ত্র নিয়ে ভয় দেখাইনি, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়েছি: ইশরাক

প্রকাশিত - ১৮ অক্টোবর, ২০২৬   ১০:৩৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে থাকা নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, কাউকে অস্ত্র দেখিয়ে ভয় দেখাননি বা গুলি করেননি। বরং মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছেন।

শনিবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ইশরাক হোসেন জানান, তাঁর হাতে থাকা অস্ত্রটি বৈধ। তাঁর সংসদীয় এলাকার গেন্ডারিয়ার রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর এলাকায় মাদক কারবার নিয়ে স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ করেছেন। বিষয়টি পুলিশকে জানানোর পরও কার্যকর পদক্ষেপ না পাওয়ায় তিনি সেখানে যান বলে দাবি করেন।

প্রতিমন্ত্রীর ভাষ্য, এ বিষয়ে তিনি পুলিশের সঙ্গে ৩০ থেকে ৪০ বার বৈঠক করেছেন। তবে জনবল ও যানবাহনের সংকটসহ বিভিন্ন কারণ দেখিয়েছে পুলিশ। এর আগে ওই এলাকায় অভিযান চালাতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য গুলিবিদ্ধও হয়েছেন বলে জানান তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানের পর পুলিশ এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি উল্লেখ করে ইশরাক বলেন, মাদক কারবারিরা দূর থেকে গুলি চালায়। এ কারণেই তাঁর হাতে অস্ত্র ছিল।

তিনি বলেন, ‘আমি তো আর গুলি করিনি, ওটা নিয়ে কাউকে ভয়ও দেখাইনি। হ্যাঁ, অভিযান আমরা করেছি, আমরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলছি।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় রেস্টুরেন্ট ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার...