রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
২৪ঘণ্টা অনলাইন : রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। ৩১ একর জমিতে সরকারি অর্থায়নে নির্মিত হবে এই সচিবালয়। ২০২৯ সালের মধ্যে সেখানে অফিস...

আগারগাঁওয়ে নতুন সচিবালয়

প্রকাশিত - ১৮ অক্টোবর, ২০২৬   ১০:৫৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। ৩১ একর জমিতে সরকারি অর্থায়নে নির্মিত হবে এই সচিবালয়। ২০২৯ সালের মধ্যে সেখানে অফিস কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

১৮ অক্টোবর সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

তিনি জানান, নতুন সচিবালয়ে থাকবে ১২ তলাবিশিষ্ট ১৪টি ভবন, দুটি মসজিদ, মাল্টিপারপাস হল, ক্যাফেটেরিয়া ও ডাকঘর। পাশাপাশি বেজমেন্টসহ প্রায় ৩ হাজার ৮০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। যানজট কমাতে নির্মাণ করা হবে ভূগর্ভস্থ সড়ক ও আন্ডারপাস। তবে প্রকল্পের ব্যয় এখনো নির্ধারণ করা হয়নি।

বর্তমান সচিবালয়ের জায়গা ভবিষ্যতে আদালতসহ প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে ব্যবহারের পরিকল্পনা থাকতে পারে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে, মন্ত্রিসভা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া বিপজ্জনক রাসায়নিক ও কীটনাশকের আন্তর্জাতিক বাণিজ্যসংক্রান্ত রটারডাম কনভেনশনে বাংলাদেশের যোগদানের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জাতীয় সংসদ ভবনের নকশার মূল ধারণাতেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নকশায় স্থপতি লুই আই কানের মূল স্থাপত্যভাবনার সঙ্গে সামঞ্জস্য রাখার কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় রেস্টুরেন্ট ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার...