সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩

দিনাজপুরে দুই সন্তানকে হত্যার পর গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত - ১৯ অক্টোবর, ২০২৬   ০৪:০৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দিনাজপুরের চিরিরবন্দরে দুই সন্তানকে হত্যার পর এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ১৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৬ নম্বর অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম স্বর্ণা আক্তার (২৩)। তাঁর দুই সন্তান সাফায়েত হোসেন (৪) ও রাইসা আক্তারের (২) মরদেহও উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, স্বর্ণার স্বামী শাকিল হোসেনের বিরুদ্ধে মাদকাসক্তি ও স্ত্রীকে নির্যাতনের অভিযোগ রয়েছে। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই বিরোধ হতো। ঘটনার দিন বিকেলেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, সন্ধ্যায় স্বর্ণা প্রথমে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘরের বর্গার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। বিস্তারিত তথ্য পাওয়ার পর এ বিষয়ে জানানো হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপে বিশেষ প্রার্থনার জন্য সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। ১৮ অক্টোবর...
‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট