মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরের ভেতরের স্টোর ভবনে অস্বাভাবিক ধোঁয়া

প্রকাশিত - ২০ অক্টোবর, ২০২৬   ০৪:৪৭ পিএম
webnews24

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে স্টোর ভবনে অস্বাভাবিক ধোঁয়া দেখা গেছে। ফায়ার সার্ভিস ওই ধোঁয়ায় পানি ঢেলে তা নিয়ন্ত্রণ করে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কয়েক মিনিটের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, আগুন না থাকলেও ভবন থেকে হঠাৎ অস্বাভাবিক ধোঁয়া দেখা যাচ্ছিল। ফায়ারের কর্মকর্তারা এটি নিয়ন্ত্রণ করে। অনেকে বলেছে এটি সিগারেটের আগুন থেকে সূত্রপাত হয়েছে। তবে কেউই নিশ্চিত করতে পারেনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, সেখানে কোনো আগুন দেখা যায়নি, ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। তাৎক্ষণিকভাবে সে ধোঁয়া নিভিয়েছে ফায়ার সার্ভিস। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
‎ম.ম.রবি ডাকুয়া,মোংলা