মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩

শাড়িতে হাত মুছে ভাইরাল কাজল

প্রকাশিত - ২০ অক্টোবর, ২০২৬   ১০:২০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেত্রী কাজলের একটি সাধারণ অভ্যাস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। দুর্গাপূজার নবমীর সকালে মণ্ডপে মিষ্টি খাওয়ার পর শাড়িতে হাত মুছতে দেখা যায় তাঁকে। আর সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তদের অনেকে তাঁকে ‘বাড়ির মেয়ে’ বলে মন্তব্য করেছেন।

ভিডিওতে দেখা যায়, দুর্গাপূজার মণ্ডপে মিষ্টি খেতে খেতে সবার সঙ্গে গল্প করছিলেন কাজল। খাওয়া শেষে শাড়িতে হাত মুছে নেন তিনি। তারকার এমন স্বাভাবিক আচরণই নজর কেড়েছে নেটিজেনদের।

বর্ষীয়ান অভিনেত্রী তনুজা মুখোপাধ্যায়ের মেয়ে কাজল বাঙালি পরিবারে জন্মগ্রহণ করলেও বেড়ে উঠেছেন মুম্বাইয়ে। তবে পরিবারের দুর্গাপূজার আয়োজন ও তাঁর সাজপোশাকে বরাবরই বাঙালিয়ানার ছাপ দেখা যায়।

এবার নবমীর সকালে নীল শাড়ির সঙ্গে উজ্জ্বল হলুদ রঙের সাজে পূজামণ্ডপে উপস্থিত হয়েছিলেন এই অভিনেত্রী। সেখানেই ঘটে যাওয়া ছোট্ট ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি দেখে অনেকে কাজলের সহজ-স্বাভাবিক আচরণের প্রশংসা করেছেন। কেউ তাঁকে ‘পাশের বাড়ির মেয়ে’ বলে মন্তব্য করেছেন, আবার কেউ লিখেছেন, ‘এটা তো আমিও করি।’ সব মিলিয়ে তারকাসুলভ আড়ম্বরের বাইরে কাজলের এই সাধারণ মুহূর্তই ভক্তদের কাছে হয়ে উঠেছে আলোচনার বিষয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : দুর্গাপূজার উৎসবে মেতে উঠেছে বলিউড। মুম্বাইয়ের নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। তবে এবার তাঁর সঙ্গে ছিলেন না স্বামী রণবীর...
২৪ঘণ্টা অনলাইন : শারদীয় দুর্গাপূজার উৎসবের আমেজে মেতে উঠেছেন ঢাকাই শোবিজের তারকারা। ঐতিহ্যবাহী সাজে একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন মডেল ও অভিনেত্রী সেমন্তী সৌমি। ১৮ অক্টোবর সপ্তমীর সন্ধ্যায়...