বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩

সাজেক বন্ধ, পর্যটকদের ফেরার নির্দেশ

প্রকাশিত - ২২ অক্টোবর, ২০২৬   ০১:৫৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: অনিবার্য কারণ দেখিয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

২১ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের ২২ অক্টোবর বিকেল ৪টার মধ্যে পর্যটনকেন্দ্র ছেড়ে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন