শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩

মোংলায় গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

প্রকাশিত - ২৩ অক্টোবর, ২০২৬   ০৩:১৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন ডেস্ক : মোংলা বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে ফেরার পথে গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত লোকজনের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

২২ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে মোংলা বন্দরের জেটিতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ৫০ মিনিট অবস্থান করে বন্দরের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।

পরে বিকেল সোয়া ৪টার পর জেটি থেকে বের হয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে রওনা হন তারেক রহমান। পথে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখে গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় উপস্থিত লোকজনের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

এর আগে সকালে মোংলা বন্দরের হিরন পয়েন্ট ও সুন্দরবন পরিদর্শন করেন তিনি। পরে খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে নৌপথে দুপুর পৌনে ১টার দিকে মোংলার দিগরাজ নৌঘাঁটিতে পৌঁছান। সেখানে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস আবু বকর পরিদর্শন করেন তিনি।

নৌঘাঁটিতে মধ্যাহ্নবিরতির পর মোংলা বন্দরের জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। দিনের কর্মসূচি শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে মোংলা ত্যাগ করেন তিনি।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, খুলনা বিভাগীয় কমিশনার ও বাগেরহাটের জেলা প্রশাসক।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন