শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩

কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ টুর্নামেন্ট

প্রকাশিত - ২৪ অক্টোবর, ২০২৬   ১০:২৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘নবম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’। ২৩ অক্টোবর সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত আয়োজিত এ প্রতিযোগিতায় দেশি-বিদেশি ৬৫০ জনের বেশি গলফার অংশ নিচ্ছেন। কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্যদের পাশাপাশি দেশের বিভিন্ন গলফ ক্লাবের নারী ও পুরুষ খেলোয়াড়েরা বিভিন্ন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলী এবং উন্নয়ন প্রকল্পের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর মো. আরমান আলী ভূঁইয়াসহ সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

আয়োজক সূত্রে জানা গেছে, টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর রোববার রাত ৮টায় কুর্মিটোলা গলফ ক্লাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন