সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বাড়তি নিরাপত্তা

প্রকাশিত - ২৬ অক্টোবর, ২০২৬   ১২:৪১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন ডেস্ক : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আগে নির্ধারিত ১২ প্লাটুনের সঙ্গে আরও ৯ প্লাটুন বিজিবি সদস্য যুক্ত করা হচ্ছে।

২৬ অক্টোবর নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিজিবি মহাপরিচালকের কাছে পাঠানো চিঠির অনুলিপি নির্বাচন কমিশনেও পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে জানানো হয়, আগামী ২৯ অক্টোবর ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্য মোতায়েন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠি অনুযায়ী, আগে নির্ধারিত ১২ প্লাটুনের সঙ্গে অতিরিক্ত ৯ প্লাটুন যুক্ত করে মোট ২১ প্লাটুন বিজিবি মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন ডেস্ক : চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ অক্টোবর স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটটি টোকিওর নারিতা...