বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৩৪ রান দিয়ে ৫ উইকেট নেন মাদুশাঙ্কা

মাদুশাঙ্কার বোলিং তোপে বিধ্বস্ত পাকিস্তান, ফাইনালে শ্রীলঙ্কা

প্রকাশিত - ২৮ অক্টোবর, ২০২৬   ১২:২৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দিলশান মাদুশাঙ্কার দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। লাহোরে ২৭ অক্টোবর স্বাগতিকদের মাত্র ১১০ রানে গুটিয়ে দিয়ে ১৮.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা। টসের পর ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৩৪ রান দিয়ে ৫ উইকেট নেন মাদুশাঙ্কা। ওয়ানডেতে এটি তার দ্বিতীয় পাঁচ উইকেটের কীর্তি। এর আগে ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৮০ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি পেসার।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন বাবর আজম। এ ছাড়া আর মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। সানাহান আরাচ্চিগে নেন দুটি উইকেট। আসিথা ফার্নান্দো, এশান মালিঙ্গা ও দুনিথ ওয়েল্লালাগে একটি করে উইকেট পান। সহজ লক্ষ্য তাড়ায় কামিন্দু মেন্ডিসের অপরাজিত ৬২ রানের ইনিংসে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। ৬০ বলে আটটি চার ও দুটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। পাভান রত্নায়েকে ২৬ বলে ২৩ রানে অপরাজিত থেকে তাকে যোগ্য সঙ্গ দেন। এই জয়ে তিন ম্যাচে দুটি জয় নিয়ে ফাইনালে জায়গা করে নিল শ্রীলঙ্কা। শিরোপার লড়াইয়ে আবারও তাদের প্রতিপক্ষ পাকিস্তান। অন্যদিকে, এই হারে ফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে তাদের ম্যাচটি এখন নিয়মরক্ষার।

খানে বিস্তারিত সংবাদ লেখা শুরু করুন...

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
এআইটিএর এসওএম নির্বাচনে প্রার্থী হলেন টেনিস তারকা সানিয়া মির্জা
মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশটির বেসামরিক বিমান...