২৪ঘন্টা অনলাইন: বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন ১৩৩ জন। শনিবার (৩১ অক্টোবর) উপজেলার জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত...
২৪ঘন্টা অনলাইন: বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন ১৩৩ জন। শনিবার (৩১ অক্টোবর) উপজেলার জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় এ ক্যাম্প পরিচালনা করা হয়। এতে উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার ১৩৩ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
শনিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদীভাঙন ও দুর্বল বেড়িবাঁধের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজমি, মাছের ঘের, বসতবাড়ি ও স্থানীয় অর্থনীতি।
রাজধানী ঢাকায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়া দীর্ঘদিনের সমস্যা। অপরিকল্পিত নগরায়ণ, খাল দখল, বর্জ্য ফেলা এবং পানি নিষ্কাশন ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
নগর পরিকল্পনাবিদদের মতে, রাজধানীর প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে খাল ও জলাশয়। এসব জলাধার সংকুচিত হয়ে যাওয়ায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হতে পারছে না।
তারা বলছেন, শুধু ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করে জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয়। বরং খাল পুনরুদ্ধার, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অবৈধ দখল প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
এ ছাড়া নগরীর বিভিন্ন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে জলাশয় সংরক্ষণ করা গেলে রাজধানীর জলাবদ্ধতা কমানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষাও সহজ হবে।
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসা গ্যাস থেকে জ্বলে ওঠা আগুন টানা চার দিন ধরে জ্বলছে। গ্যাসের নির্গমন বন্ধ না হওয়ায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এমন পরিস্থিতিতে ঘটনাস্থলের আশপাশের ২০০ বর্গমিটার এলাকায় জনসাধারণের চলাচল সীমিত রাখতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
কার্ডধারীদের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়
২৪ঘণ্টা অনলাইন : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী...