সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ

প্রকাশিত - ০২ নভেম্বর, ২০২৬   ০৯:৫৫ এএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: এক বা দুই বিষয়ে অকৃতকার্য এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদের জন্য আসছে সুখবর। শিক্ষাজীবনের ক্ষতি কমাতে দ্রুত সময়ের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছে শিক্ষা বোর্ড।

পরিকল্পনা অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে পরীক্ষার ফরম পূরণ শুরু হতে পারে। আর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ২ ডিসেম্বর।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হতে পারে আগামী ৩ নভেম্বর। সপ্তাহখানেক ফরম পূরণের পর আগামী ২ ডিসেম্বর এ পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হতে পারে ২৭ নভেম্বর।

এর আগে শনিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। আগামী এক মাসের মধ্যে এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ক্ষতি কমাতে দ্রুত সময়ের মধ্যে এ পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ফরম পূরণ ও পরীক্ষার চূড়ান্ত সময়সূচি শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সরকার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি সচল রাখার নির্দেশ দিয়েছেন। মালিক-শ্রমিক আলোচনার মাধ্যমে মজুরি নির্ধারণ এবং বন্ধ কারখানা দ্রুত চালুর ওপর গুরুত্ব দিয়েছে সরকার। একই সঙ্গে সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।