শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩
তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পেঙ্গুইনগুলো এখন দক্ষিণ মেরুর আরও কাছাকাছি চলে যাচ্ছে। ফলে আগে যা সেভাবে কারও নজরে আসেনি, সেই এই ঘটনাটি ভবিষ্যতে আরও বিশাল অঞ্চলজুড়ে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা।তুষার শ্যাওলা (স্নো অ্যালগি) হলো এমন এক ধরনের ক্ষুদ্র এককোষী উদ্ভিদ, যা পৃথিবীর অন্যতম শীতল কিছু জায়গায় বসবাস করে। যখন পুষ্টি উপাদানের ঘাটতি দেখা দেয়, তখন এই শ্যাওলাগুলো রোদ থেকে নিজেদের রক্ষা করতে এবং বৃদ্ধির গতি ধীর করতে লাল রঙের রঞ্জক পদার্থ তৈরি করে।

পেঙ্গুইনের মলের কারণে দ্রুত গলছে অ্যান্টার্কটিকার বরফ

প্রকাশিত - ০৬ নভেম্বর, ২০২৬   ১২:১৮ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: পেঙ্গুইনের মলের কারণে অ্যান্টার্কটিকার বরফ আগের চেয়ে অনেক দ্রুত গলছে, সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পেঙ্গুইনগুলো এখন দক্ষিণ মেরুর আরও কাছাকাছি চলে যাচ্ছে। ফলে আগে যা সেভাবে কারও নজরে আসেনি, সেই এই ঘটনাটি ভবিষ্যতে আরও বিশাল অঞ্চলজুড়ে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা।তুষার শ্যাওলা (স্নো অ্যালগি) হলো এমন এক ধরনের ক্ষুদ্র এককোষী উদ্ভিদ, যা পৃথিবীর অন্যতম শীতল কিছু জায়গায় বসবাস করে। যখন পুষ্টি উপাদানের ঘাটতি দেখা দেয়, তখন এই শ্যাওলাগুলো রোদ থেকে নিজেদের রক্ষা করতে এবং বৃদ্ধির গতি ধীর করতে লাল রঙের রঞ্জক পদার্থ তৈরি করে।

আর যখন প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান পাওয়া যায়, তখন এরা দ্রুত বংশবিস্তার করে। এ সময় সালোকসংশ্লেষণ বাড়াতে এবং নিজেদের বৃদ্ধি ত্বরান্বিত করতে এরা তাদের কোষে সবুজ ক্লোরোফিল ভরিয়ে তোলে। লাল শ্যাওলাযুক্ত বরফের তুলনায় সবুজ শ্যাওলাযুক্ত বরফ সূর্যের তাপ বা সৌর শক্তি অনেক বেশি পরিমাণে শোষণ করে, যার ফলে বরফ আরও দ্রুত গলতে শুরু করে। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের আলিয়া খান এবং তার গবেষণা দল পেঙ্গুইনের মলের সঙ্গে তুষার শ্যাওলার সম্পর্কের প্রভাব বুঝতে চেয়েছিলেন। এই উদ্দেশ্যে তারা নাক বন্ধ করে পশ্চিম অ্যান্টার্কটিকা উপদ্বীপের উপকূলীয় অঞ্চল থেকে, যেখানে পেঙ্গুইনের কলোনি রয়েছে এবং যেখানে নেই; এমন উভয় স্থান থেকেই লাল ও সবুজ তুষার শ্যাওলার নমুনা সংগ্রহ করেন।

‘জার্নাল অফ জিওফিজিক্যাল রিসার্চ: বায়োসাইন্সেস’-এ প্রকাশিত তাদের গবেষণার ফলাফলে দেখা গেছে যে, পেঙ্গুইনগুলো তাদের চলাফেরার মাধ্যমে বরফের ওপর নিজেদের মল বা গুয়ানো ছড়িয়ে দিচ্ছে। এর ফলে অজান্তেই শ্যাওলাগুলোর খাবারের জোগান হচ্ছে এবং সবুজ শ্যাওলার বিস্তার বহুগুণ বেড়ে যাচ্ছে, যা বরফ গলে যাওয়ার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।অ্যান্টার্কটিকার বরফ গলা সম্পর্কিত বর্তমান কোনো পূর্বাভাস বা প্রক্ষেপণেই এখনও এই বিষয়টিকে হিসাবে ধরা হয়নি। তবে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে, বিশেষ করে যেহেতু পেনগুইনগুলো এখন দক্ষিণ দিকে সরে যাচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: কোনো তথ্য মনে রাখতে হবে না, জটিল প্রশ্নের উত্তর খুঁজতে মাথা ঘামাতে হবে না, এমনকি সঠিক শব্দ খুঁজে বের করারও প্রয়োজন নেই। কয়েকটি শব্দ লিখে চ্যাটজিপিটিকে নির্দেশ দিলেই...
অ্যান্টিবায়োটিক কাজ করছে না, এমন ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করেছে এআই।অ্যান্টিবায়োটিক কাজ করছে না, এমন ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এআই প্রযুক্তির সাহায্যে নকশা করা একটি ভাইরাস পরীক্ষামূলকভাবে এক রোগীর শরীরে প্রয়োগ করেছেন বিজ্ঞানীরা।
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হারে ছেলেদের চেয়ে ৮.৫৬ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছেন মেয়েরা। তবে জিপিএ-৫ অর্জনে ৬৪২ জনের ব্যবধানে এগিয়ে ছাত্ররা।
দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে যেতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরছেন জ্বালানি বিশেষজ্ঞরা। বাংলাদেশে সৌরবিদ্যুৎ ব্যবহারের সম্ভাবনা থাকলেও এখনো এ খাতের পূর্ণ সক্ষমতা কাজে লাগানো সম্ভব হয়নি। বিশেষ করে শিল্পকারখানা, বাণিজ্যিক ভবন এবং আবাসিক স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণের সুযোগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ সংরক্ষণের জন্য আধুনিক ব্যাটারি প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি। এতে দিনের বেলায় উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ পরবর্তী সময়ে ব্যবহার করা সম্ভব হবে। তবে এ খাতের সম্প্রসারণে প্রাথমিক বিনিয়োগ, প্রযুক্তিগত দক্ষতা এবং জমির প্রাপ্যতা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।