শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩
তৈরি পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী ৯ নভেম্বর দ্বিতীয় সভা করবে নিম্নতম মজুরি বোর্ড। বৈঠকে মালিক ও শ্রমিকপক্ষ পৃথকভাবে মজুরি হারের লিখিত প্রস্তাব জমা দেবে। পরে এসব প্রস্তাবের ভিত্তিতে নতুন মজুরি নির্ধারণের সুপারিশ নিয়ে আলোচনা হবে।

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বৈঠক

প্রকাশিত - ০৬ নভেম্বর, ২০২৬   ১০:০৭ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: ২৪ঘন্টা অনলাইন : তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া আরও এক ধাপ এগোচ্ছে। এ বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাব সংগ্রহ এবং মজুরির সুপারিশ তৈরির লক্ষ্যে আগামী ৯ নভেম্বর বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড।

৫ নভেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে প্রকাশিত এক নোটিশে সভার সময়সূচি জানানো হয়েছে।

নোটিশ অনুযায়ী, সোমবার বেলা ১১টায় রাজধানীর ৪০, সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুসারে আয়োজিত এ সভায় গার্মেন্টস শিল্পের শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা নিজ নিজ অবস্থান থেকে মজুরি হারের লিখিত প্রস্তাব জমা দেবেন।

সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলে উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এ ছাড়া মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিনকে গার্মেন্টস শ্রমিকদের মজুরি হারের বিষয়ে প্রস্তাব উপস্থাপনের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বোর্ড।

নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত নোটিশে সংশ্লিষ্ট সদস্যদের নির্ধারিত সময়ে সভায় অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই বৈঠকের মধ্য দিয়ে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের অবস্থান আনুষ্ঠানিকভাবে আলোচনায় আসবে। তবে নতুন মজুরি কত হতে পারে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বাংলাদেশে সরকার ও রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হলেও রাজনৈতিক সহিংসতা থামছে না। আসকের হিসাবে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৪৬৭টি রাজনৈতিক সংঘর্ষে ৯৪ জন নিহত এবং ৩ হাজার ৫৮৭ জন আহত হয়েছেন। এর মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ১১২টি ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন। বিশ্লেষণে উঠে এসেছে, দলীয় আধিপত্য বিস্তার, ব্যবসা-বাণিজ্য, জমি ও ঠিকাদারি নিয়ন্ত্রণের বিরোধ সহিংসতার অন্যতম কারণ। জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের ক্ষমতার লড়াই—সব ক্ষেত্রেই অব্যাহত রয়েছে সংঘর্ষ ও প্রাণহানি।
বন্দরের নাব্যতা, নৌ চ্যানেলের নির্ভরযোগ্যতা, জাহাজের নিরাপদ চলাচল এবং প্রতিযোগিতামূলক বন্দরসেবা নিশ্চিত করা জরুরি। আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর কাছে মোংলা বন্দরকে আকর্ষণীয় করে তুলতে হবে। একইসঙ্গে উপযুক্ত বাণিজ্যিক ও পরিচালনাগত শর্তে এটিকে ফার্স্ট কলিং পোর্ট হিসেবে গড়ে তুলতে হবে।
একটি বসতঘরে অভিযান চালিয়ে ১১টি প্লাস্টিকের বস্তায় অবৈধভাবে মজুদ করা ২২০ কেজি নকল ও ভেজাল সিগারেট উদ্ধার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. দুলাল হাওলাদার (৫৮) ও তাঁর স্ত্রী মোছা. রনজিদা বেগম।
চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচটি কনটেইনারের প্রায় ১২৬ টন আপেল ও আদা নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। এসব পণ্যের সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। ৪ থেকে ৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে দরপত্র জমা দেওয়া যাবে।
পুরোনো বাণিজ্য মেলার মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তরের দাবিতে আবারও রাজধানীর চীন মৈত্রী সিগন্যাল অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী। বুধবার বেলা ১১টা থেকে তাদের এ কর্মসূচি শুরু হয়। এর আগে অনির্দিষ্টকালের শাটডাউন ঘোষণা করায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। মাঠের স্থাপনা অপসারণ ও মামলা প্রত্যাহারের দাবিতেও আন্দোলন করছেন শিক্ষার্থীরা।