শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩

বেতন বাড়ল গ্রাম পুলিশের

প্রকাশিত - ০৭ নভেম্বর, ২০২৬   ০৩:২১ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: গ্রাম পুলিশের সদস্যদের মাসিক বেতন সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। একই সঙ্গে দায়িত্ব পালনে তথ্য আদান-প্রদানের সুবিধার্থে প্রত্যেক সদস্যকে মাসে ১৫০ টাকা করে মোবাইল খরচ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বেতন-ভাতা কার্যকর হবে ৭ নভেম্বর থেকে।

শনিবার (৭ নভেম্বর) গ্রাম পুলিশের মহাসমাবেশে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাম পুলিশের সাধারণ সদস্যদের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধানদের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া অবসরকালীন আনুতোষিকও বাড়ানো হয়েছে। সাধারণ সদস্যদের ক্ষেত্রে তা ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানদের ক্ষেত্রে ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।

মহাসমাবেশে প্রধানমন্ত্রী বলেন, মহল্লাদার পদবি পরিবর্তন করে ইতোমধ্যে গ্রাম পুলিশ করা হয়েছে। তবে শুধু পদবি পরিবর্তন নয়, তাদের বেতন-ভাতাও বাড়ানো হয়েছে। ঐতিহাসিক ৭ নভেম্বর থেকে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সময় তথ্য আদান-প্রদানের জন্য গ্রাম পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার করতে হয়। এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রত্যেক সদস্যকে মাসে ১৫০ টাকা করে মোবাইল খরচ দেওয়া হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সার্বভৌমত্ব র‍্যালি শেষে তিনি সুশাসন প্রতিষ্ঠা ও জাতীয় স্বার্থ রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন।