সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর সঙ্গে সরাসরি সংঘাতের অভিজ্ঞতা অর্জনের ফলে ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এখন আগের চেয়ে বেশি সতর্ক ও শক্তিশালী অবস্থানে রয়েছে।
২৪ঘন্টা অনলাইন: গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার সময়ের তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন আরও শক্তিশালী ও অধিক উদ্দীপিত বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র।৭নভেম্বর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর সঙ্গে সরাসরি সংঘাতের অভিজ্ঞতা অর্জনের ফলে ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এখন আগের চেয়ে বেশি সতর্ক ও শক্তিশালী অবস্থানে রয়েছে।’তিনি আরও বলেন, যুদ্ধের শুরুর সময়ের তুলনায় বর্তমানে তাদের মনোবল, অঙ্গীকার ও আত্মবিশ্বাস অনেক বেশি।আকরামিনিয়া দাবি করেন, সরাসরি সংঘাতের অভিজ্ঞতা ইরানের সামরিক বাহিনীর সক্ষমতা ও প্রস্তুতি আরও বাড়িয়েছে।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটারে সীমাবদ্ধ রাখার নীতি তুলে নিয়েছে। নতুন ঘোষণায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সুযোগ তৈরি হয়েছে। এর ফলে ইরানের সামরিক সক্ষমতা এবং মধ্যপ্রাচ্যের বাইরেও সম্ভাব্য হামলার পরিধি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
পর্তুগালের হয়ে ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করে বিদায় নিয়েছেন পুরুষদের আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ও সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার হিসেবে। ছয়টি বিশ্বকাপে গোল, ইউরোতে সর্বোচ্চ ১৪ গোল এবং টানা ২৩ বছর আন্তর্জাতিক গোল করার মতো অসাধারণ কীর্তি রয়েছে তাঁর ঝুলিতে। বিদায়ের আগে রেখে গেছেন ফুটবল ইতিহাসের ৯টি উল্লেখযোগ্য রেকর্ড।
মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলো পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়ার দাবি, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের ২২৮টির বেশি সামরিক অবস্থান ও স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তার দাবি, বর্তমানে ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো অভিযান পরিচালনার সক্ষমতা হারিয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে হোয়াইট হাউসের কাছাকাছি এলাকা থেকে এক ভেনেজুয়েলার নাগরিককে গ্রেপ্তার করেছে মার্কিন সিক্রেট সার্ভিস। তার গাড়ি থেকে একটি এআর-১৫ রাইফেল, দুটি হ্যান্ডগান ও কয়েক ডজন গুলি উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ জানিয়েছে, ওই ব্যক্তি ট্রাম্পকে হত্যার নির্দেশ পাওয়ার কথা কর্মকর্তাদের কাছে স্বীকার করেছেন।
সৌদি আরবের মক্কা অঞ্চলের আকাশসীমায় একটি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। শুক্রবার জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানান। এদিকে ইয়েমেনের সা’দা প্রদেশে সৌদি বিমান হামলায় সাতজন নিহত হওয়ার দাবি করেছে হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরেও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছিল হুথিরা। এতে সৌদি-হুথি সংঘাত নতুন করে আলোচনায় এসেছে।