রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার তার বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে তিনদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ৭ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে দীপ

প্রকাশিত - ০৮ নভেম্বর, ২০২৬   ০১:১২ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার তার বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে তিনদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ৭ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এদিন তিন দফায় ১০ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী মুতাসিম বিল্লাহ জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে নৌ-পুলিশ জানায়, আসামি দীপ মামলার ঘটনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। যা তদন্তের স্বার্থে গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে। দীপ অত্যন্ত চতুরতার সঙ্গে একাধিক প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে যান এবং চুপ ছিলেন।গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকালে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় ৩০ অক্টোবর রাতে মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম। পরে এ মামলায় দীপকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখায় পুলিশ।গত ৩১ অক্টোবর প্রথম দফায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে ৩ নভেম্বর দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)। যিনি হিজরতের প্রায় ৩৭ বছর আগে মক্কায় জন্মগ্রহণ করেন। ইসলাম প্রচারের সূচনালগ্নেই তিনি ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন। তিনি ছিলেন ইসলাম গ্রহণকারীদের মধ্যে ষষ্ঠতম ব্যক্তি। ইসলামের জন্য তিনি দুবার হিজরত করেন এবং দ্বিনের পথে অসংখ্য ত্যাগ-তিতিক্ষার পরিচয় দেন। রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে তিনি বদর, উহুদ, খন্দক ও বাইআতে রিদওয়ানসহ গুরুত্বপূর্ণ যুদ্ধ ও ঐতিহাসিক ঘটনাগুলোতে অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সার্বভৌমত্ব র‍্যালি শেষে তিনি সুশাসন প্রতিষ্ঠা ও জাতীয় স্বার্থ রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন।