সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩

মাসে ৩২ হাজার বেতন দাবি শ্রমিক জোটের, ৩৭ হাজার চায় শ্রমিক ফ্রন্ট

প্রকাশিত - ০৯ নভেম্বর, ২০২৬   ০১:২৮ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের দ্বিতীয় সভা শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ড কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠক শুরুর আগে পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলোর ৫টি জোট। একই সঙ্গে মূল মজুরি (বেসিক) মোট মজুরির ৬০ শতাংশ, বাড়ি ভাড়া ৫০ শতাংশ এবং বার্ষিক ইনক্রিমেন্ট ১৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে তারা। পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের ৫টি জোট এ স্মারকলিপি দেয়।

অন্যদিকে, এদিকে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকার দাবিতে মজুরি বোর্ডের সামনে সড়কে বিক্ষোভ করছেন সংগঠনের সদস্যরা।

স্মারকলিপিতে শ্রমিক সংগঠনগুলোর ৫টি জোট শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়সহ মোট ১২টি মানদণ্ড বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণের আহ্বান জানানো হয়। পাশাপাশি সরকারি বেতন কাঠামো, এশীয় অঞ্চলের ন্যূনতম মজুরি এবং কম্বোডিয়া, পাকিস্তান, ভারত ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো পর্যালোচনার প্রস্তাব দেওয়া হয়।

শ্রমিক প্রতিনিধিরা জানান, দেশের প্রায় ৭ কোটি ৫০ লাখ শ্রমশক্তির মধ্যে তৈরি পোশাক খাতে কর্মরত প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবনমান ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত ও নিরপেক্ষ মজুরি কাঠামো নির্ধারণ করা প্রয়োজন। তারা ২০০৬ সালের মজুরি কাঠামোর আদলে মোট মজুরির ৬০ শতাংশ মূল মজুরি নির্ধারণের প্রস্তাব দেন।

তারা জানান, মূল মজুরির অনুপাত কম হলে শ্রমিকদের ওভারটাইমের পারিশ্রমিক এবং চাকরি শেষে প্রাপ্য সার্ভিস বেনিফিট কমে যায়। বিশেষ করে দীর্ঘদিন চাকরি করার পর মূল মজুরির অনুপাত কম থাকায় শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

এ ছাড়া বাড়িভাড়া মোট মজুরির ৫০ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে খাদ্য ও পুষ্টিসামগ্রীর মূল্যবৃদ্ধি, বাজারদর এবং বার্ষিক মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার দাবি জানানো হয়।

শ্রমিক প্রতিনিধিরা জানান, ডাইং ও নিট খাতের শ্রমিকদের সুনির্দিষ্ট দাবিগুলো বিবেচনায় নিয়ে আজকের সভার পর আরও ৮টি অতিরিক্ত প্রস্তাব যুক্ত করা হবে।

তারা আরও জানান, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা এবং আন্তর্জাতিক শ্রমবাজারের প্রতিযোগিতামূলক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা জরুরি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে কমপক্ষে ৫ লাখ, অঙ্গহানির ক্ষেত্রে ৩ লাখ এবং আহত ব্যক্তিকে ১ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দিচ্ছে বিআরটিএর ট্রাস্টি বোর্ড। দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে ফরম-৩২ পূরণ করে অথবা বিএসপি অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। যাচাই-বাছাই শেষে আবেদন অনুমোদিত হলে ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে অর্থ পাঠানো হবে।
শ্রমিকদের জন্য উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সংসদে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে হাসপাতালগুলো নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব প্রতিষ্ঠানে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
২০১৮ সালে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। এর কয়েক মাস আগেই মারা যান তার মা অভিনেত্রী শ্রীদেবী। তবে মেয়ের অভিনয়জগতে আসার সিদ্ধান্তে শুরু থেকেই খুব একটা সায় ছিল না শ্রীদেবীর। তিনি চাইতেন না, মেয়ে তাঁর মতো অভিনেত্রী হোক। যদিও পরে ধীরে ধীরে জাহ্নবীর সিদ্ধান্ত মেনে নেন।
রাজধানীর মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আবার যেসব অটোরিকশা চলাচল করছে, সেগুলোর চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগ উঠেছে। কোথাও আগের ভাড়ার...
মেঘমুক্ত আকাশে উত্তরের জেলা পঞ্চগড় থেকে দেখা মিলেছে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। কখনো শুভ্র সাদা, আবার কখনো সূর্যের আলোয় সোনালি আভায় ধরা দিচ্ছে বরফে ঢাকা এ পর্বতশৃঙ্গ।...