মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩

আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আর নেই

প্রকাশিত - ১০ নভেম্বর, ২০২৬   ০১:৫৪ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রবীণ আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা হারুনুর রশিদ (৭৯) ইন্তেকাল করেছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার ভাই, রায়পুর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়পুর উপজেলার চরপাতা গ্রামের বাসিন্দা হারুনুর রশিদ ১৯৯৬ সালে উপনির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ঢাকার আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রবীণ এই নেতা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত কয়েক দিন ধরে তিনি ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং রাজনৈতিক গুণগ্রাহী রেখে গেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
‘আমরা সকল শক্তি দিয়ে এই ষড়যন্ত্রকারীদের সঠিক জবাব দেবো। আমরা সকল শক্তি দিয়ে এই ষড়যন্ত্রকারীদের দেশের মানুষকে সাথে নিয়ে, খেটে খাওয়া মানুষকে সাথে নিয়ে, শ্রমিক ভাই বোনদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ জবাব দেবো। আমাদের সামনে লক্ষ্য একটাই সেটা হলো- ‘করব কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সারাদেশে ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ করেছে। এতে ঋণের বোঝা থেকে স্বস্তি পেয়েছেন প্রান্তিক কৃষকেরা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হচ্ছে। দীর্ঘদিনের ঋণের বোঝা আর খেলাপি হওয়ার কারণে নতুন করে ব্যাংকঋণ না পাওয়ার সংকটে থাকা এসব কৃষকদের ঋণের সুদসহ মোট ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকা পরিশোধ করেছে সরকার।
২০২৬ সালের প্রথম নয় মাসে সিটি ব্যাংকের সমন্বিত কর-পরবর্তী মুনাফা বেড়ে ৮৬৭ কোটি ৩৮ লাখ টাকায় দাঁড়িয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি প্রায় ২০ শতাংশ। একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় ৪ টাকা ১৩ পয়সা থেকে বেড়ে ৪ টাকা ৯৬ পয়সা হয়েছে। বুধবার তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানায় ব্যাংকটি।