মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩

দুপুরে ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ১

প্রকাশিত - ১০ নভেম্বর, ২০২৬   ০৩:৪২ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস ফ্যাকাল্টি ও কলা ভবন এলাকায় পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন গাড়িচালক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে এ দুুটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথম বিস্ফোরণটি ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি ভবন এলাকায়। এতে এক গাড়িচালক গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের ধারণা, ভবনের ওপরের কোনো তলা থেকে ককটেল নিক্ষেপ করা হয়ে থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

একই সময়ে কলা ভবনের পাশের শ্যাডো এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কলা ভবনের ওপরের কোনো তলা থেকে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। বিস্ফোরণে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরপর দুটি বিস্ফোরণের ঘটনায় ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক এলাকায় এ ধরনের বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় দেশীয় অস্ত্র চাপাতিসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা।

একই দিনে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন বলেন, ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে আমরা সবসময়ই সচেতন। আতঙ্ক ছড়ানোর জন্য এসব করা হচ্ছে। আমরা শক্ত হাতে এগুলো প্রতিহত করবো।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
‘আমরা সকল শক্তি দিয়ে এই ষড়যন্ত্রকারীদের সঠিক জবাব দেবো। আমরা সকল শক্তি দিয়ে এই ষড়যন্ত্রকারীদের দেশের মানুষকে সাথে নিয়ে, খেটে খাওয়া মানুষকে সাথে নিয়ে, শ্রমিক ভাই বোনদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ জবাব দেবো। আমাদের সামনে লক্ষ্য একটাই সেটা হলো- ‘করব কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সারাদেশে ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ করেছে। এতে ঋণের বোঝা থেকে স্বস্তি পেয়েছেন প্রান্তিক কৃষকেরা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হচ্ছে। দীর্ঘদিনের ঋণের বোঝা আর খেলাপি হওয়ার কারণে নতুন করে ব্যাংকঋণ না পাওয়ার সংকটে থাকা এসব কৃষকদের ঋণের সুদসহ মোট ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকা পরিশোধ করেছে সরকার।
২০২৬ সালের প্রথম নয় মাসে সিটি ব্যাংকের সমন্বিত কর-পরবর্তী মুনাফা বেড়ে ৮৬৭ কোটি ৩৮ লাখ টাকায় দাঁড়িয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি প্রায় ২০ শতাংশ। একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় ৪ টাকা ১৩ পয়সা থেকে বেড়ে ৪ টাকা ৯৬ পয়সা হয়েছে। বুধবার তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানায় ব্যাংকটি।