মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩
২৪ঘন্টা অনলাইন: ন্যূনতম বেতনসহ ৩ দফা দাবিতে সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকদের অসন্তোষ অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করেন। এ সময়...

আশুলিয়ায় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল-রাবার বুলেট নিক্ষেপ, আহত ২

প্রকাশিত - ১০ নভেম্বর, ২০২৬   ০৩:০৯ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: ন্যূনতম বেতনসহ ৩ দফা দাবিতে সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকদের অসন্তোষ অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করেন। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এতে এক নারীসহ ২ শ্রমিক আহত হয়েছেন। এ ছাড়া কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আহত শ্রমিকেরা হলেন- আলমগীর ও রাজিয়া। তাদের দুজনের শরীরেই রাবার বুলেটের আঘাত লেগেছে। আহত রাজিয়ার মাথায় রাবার বুলেট লাগে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে গিয়ে মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। পরে তারা বিক্ষোভ শুরু করেন। অন্যদিকে জামগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা হাজিরা দিয়েও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন।

একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকেরা আশপাশের অন্যান্য পোশাক কারখানার ফটকের সামনে গিয়ে বিক্ষোভ করেন। পরে তারা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে এবং ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। এ ঘটনায় এক নারীসহ ২জন আহত হন।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশীদ জানান, সকালে ২ পোশাকশ্রমিক আহত অবস্থায় হাসপাতালে আসেন। তাদের ২ জনের শরীরেই রাবার বুলেটের আঘাত রয়েছে। তাদের মধ্যে এক নারী শ্রমিকের মাথায় রাবার বুলেট লাগে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সকালে পোশাকশ্রমিকেরা কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন এবং সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইস্তাম্বুল বিমানবন্দরে তাঁকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়। পরে আনতালিয়ার উদ্দেশে রওনা হন তিনি। তিন দিনের সফরে জলবায়ু সম্মেলনে বক্তব্য দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ইউএনডিপি প্রশাসকের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে ঢাকা। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় আইকিউএয়ারের প্রকাশিত তথ্যে রাজধানীর বায়ুমান সূচক ছিল ১৪৭। শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২৮৬। ঢাকার বর্তমান বায়ুমান সংবেদনশীল মানুষের স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর।