মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত - ১০ নভেম্বর, ২০২৬   ০৩:২৪ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩১তম সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন তিনি।

১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

সফরকালে ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন তিনি।

এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় গুরুত্ব পাবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইস্তাম্বুল বিমানবন্দরে তাঁকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়। পরে আনতালিয়ার উদ্দেশে রওনা হন তিনি। তিন দিনের সফরে জলবায়ু সম্মেলনে বক্তব্য দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ইউএনডিপি প্রশাসকের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।
২৪ঘন্টা অনলাইন: ন্যূনতম বেতনসহ ৩ দফা দাবিতে সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকদের অসন্তোষ অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করেন। এ সময়...
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে ঢাকা। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় আইকিউএয়ারের প্রকাশিত তথ্যে রাজধানীর বায়ুমান সূচক ছিল ১৪৭। শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২৮৬। ঢাকার বর্তমান বায়ুমান সংবেদনশীল মানুষের স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর।