সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এলাকায় ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। ১২ নভেম্বর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রাথমিকভাবে হতাহতের এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি প্রবাসী রয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
২৪ঘন্টা অনলাইন:
২৪ঘণ্টা অনলাইন : সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এলাকায় ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। ১২ নভেম্বর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রাথমিকভাবে হতাহতের এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি প্রবাসী রয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফুজাইরাহ এলাকায় ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাক মিলিয়ে মোট ২৩টি যানবাহন একসঙ্গে বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে জরুরি সেবা এবং বিশেষজ্ঞ দলগুলো। আহতদের উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দুর্ঘটনার কারণ সম্পর্কে বলা হয়, একটি ট্রাকে থাকা চালক রাস্তায় চলাচলের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে এটি অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। ধীরগতির কারণে রাস্তায় থেমে থাকা বেশ কয়েকটি গাড়ির ওপর গিয়ে ওই ট্রাকটি পড়ে।
এ সময় ট্রাকটিতে আগুন ধরে যায়। পরে সেই আগুন আশপাশের অন্যান্য গাড়িতেও ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে তদন্ত ও তথ্য যাচাইয়ের কাজ চলছে। পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র: রয়টার্স
মিসিসিপি প্রদেশে দীর্ঘ দিন ধরেই নিজেদের রাজনৈতিক আধিপত্য বজায় রেখেছিলেন রিপাবলিকানরা। সেখানে অল্প ব্যবধানে জিতলেও ডেমোক্র্যাটদের এই জয়কে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের সিইও দারিও আমোদেই মনে করেন, আগামী এক দশকের মধ্যে ক্যান্সার, আলঝেইমার ও হৃদরোগের মতো জটিল রোগের চিকিৎসায় বড় সাফল্য আসতে পারে। তবে ওষুধশিল্পের বিশেষজ্ঞরা বলছেন, এআই গবেষণার গতি বাড়ালেও ওষুধের কার্যকারিতা ও নিরাপত্তা যাচাইয়ের দীর্ঘ প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ফলে এক দশকে এসব রোগের অবসানের পূর্বাভাস নিয়ে তৈরি হয়েছে আশাবাদ ও সংশয়।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও সামরিক হুমকি সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইআরজিসি প্রধান আহমাদ ওয়াহিদি। ইরানের মহাকাশ দিবস উপলক্ষে দেওয়া বার্তায় তিনি বলেন, ভূগর্ভস্থ স্থাপনায় সামরিক সক্ষমতা বাড়ানোর কাজ চলছে। একই সঙ্গে দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির অন্যতম প্রতিষ্ঠাতা হাসান তেহরানি মুকাদ্দামসহ সাবেক সামরিক কমান্ডারদের অবদান স্মরণ করেন তিনি।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বুধবার বেশ কয়েকজন শীর্ষ নেতার অনুপস্থিতিতে চলমান জলবায়ু সম্মেলনে তেল ও গ্যাস লবির তীব্র সমালোচনা করেছেন এবং বিশ্বনেতাদের প্রতি ‘জীবাশ্ম জ্বালানির আসক্তি দূর করার’ আহ্বান জানিয়েছেন। ইউরোপে তীব্র দাবদাহ ও দাবানল এবং নেপালে ভয়াবহ বন্যার এক বছর পর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারগুলোর ওপর ব্যাপক চাপের মুখে চলতি সপ্তাহের শুরুতে তুরস্কে দুই সপ্তাহব্যাপী কপ৩১ আলোচনা শুরু হয়েছে।