শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩
মো. শাহজাহান আলী সাজুর পড়ানোর ধরন একটু আলাদা। তিনি শিক্ষার্থীদের মনের কথা বোঝার চেষ্টা করেন। ক্লাসের বাইরে তাদের সঙ্গে খেলেন ও সাইকেল চালান। নিজের জীবনের গল্প শুনিয়ে তাদের স্বপ্ন দেখতে ও কঠিন সময়ে লড়তে শেখান।

দিনাজপুরে চতুর্থবার শ্রেষ্ঠ শিক্ষক শাহজাহান আলী সাজু

প্রকাশিত - ১৩ নভেম্বর, ২০২৬   ১১:১৬ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: দিনাজপুর প্রতিনিধি: আবারও জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হয়েছেন মো. শাহজাহান আলী সাজু। তিনি দিনাজপুর জিলা স্কুলের বাংলার সহকারী শিক্ষক। এই নিয়ে চারবার তিনি জেলায় এই সম্মান পেলেন। এর আগে ২০১৮, ২০২২ ও ২০২৪ সালেও তিনি সেরা হয়েছিলেন।

১২ নভেম্বর সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক মো. মোফাজ্জল হোসেন দুলাল এবং জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদ। অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. শাহজাহান আলী সাজু বলেন, "আমি শিক্ষকই হতে চেয়েছিলাম। ছোটবেলা থেকেই ভাবতাম, আমাদের শিক্ষক আমাদের নায়ক। সেখান থেকেই হয়তো শিক্ষকতার বীজ আমার মনে বোনা হয়েছিল।"

১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। সেখানে বিভাগীয় সংগঠন তীর্থ সারথীর সভাপতি ছিলেন। তিনি সাহিত্য সংসদ ও বিজ্ঞান চেতনা পরিষদ গড়েছেন। সম্পাদনা করেছেন ছোটকাগজ কাদামাটি। স্কুলে দেয়ালিকায় কবিতা লিখে তাঁর লেখালেখির শুরু। তাঁর অনেক প্রবন্ধ লিটলম্যাগ ও জাতীয় দৈনিকের সাহিত্য পাতায় ছাপা হয়েছে। তাঁর বইয়ের মধ্যে আছে ভাষা শহীদ, কণ্ঠশিল্পী আব্বাসউদ্দীন, নেতাজি সুভাষচন্দ্র বসু, সেক্টর কমান্ডার ও মওলানা ভাসানী। তিনি বুদ্ধদেব বসুর শ্রেষ্ঠ কবিতা সম্পাদনাও করেছেন।

২০০৫ সালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে খণ্ডকালীন প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু। ২০০৮ সালে যোগ দেন উত্তরার মাইলস্টোন কলেজে। ২০১১ সালে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ২০১৪ সাল থেকে তিনি দিনাজপুর জিলা স্কুলে আছেন।

মো. শাহজাহান আলী সাজুর পড়ানোর ধরন একটু আলাদা। তিনি শিক্ষার্থীদের মনের কথা বোঝার চেষ্টা করেন। ক্লাসের বাইরে তাদের সঙ্গে খেলেন ও সাইকেল চালান। নিজের জীবনের গল্প শুনিয়ে তাদের স্বপ্ন দেখতে ও কঠিন সময়ে লড়তে শেখান। এই অবদানের স্বীকৃতিও মিলেছে বারবার। ২০২২ সালে তিনি রংপুর বিভাগে শ্রেষ্ঠ হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেন। ২০২৫ সালে সদর উপজেলা, জেলা ও বিভাগে গুণী শিক্ষক নির্বাচিত হয়ে আবারও জাতীয় পর্যায়ে যান। এবার ২০২৬ সালে উপজেলা ও জেলায় সেরা হলেন।

শিক্ষায় নতুন কিছু করার চেষ্টাও তাঁর আছে। ২০১৭ সালে তিনি জিলা স্কুলে ফ্ল্যাপার এডুকেশন বোর্ড বসান। নায়েমের মহাপরিচালক এর স্বীকৃতি দেন। ২০১৯ সালে গড়েন এডুকেশন ক্যাফে, যেখানে শিক্ষা, লাইব্রেরি ও ক্যাফে একসঙ্গে আছে। ২০২২ সালে রংপুর বিভাগীয় ইনোভেশন শোকেসিংয়ে এটি জেলায় প্রথম ও বিভাগে তৃতীয় হয়। পরে জাতীয় পর্যায়ের জন্যও নির্বাচিত হয়।

শিক্ষকতা, সাহিত্য ও উদ্ভাবনে অবদান রেখে সাজু দিনাজপুরের শিক্ষাঙ্গনে পরিচিত নাম হয়ে উঠেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর এই অর্জন শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে অনুপ্রেরণা জোগাবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
চীনের মহাকাশকেন্দ্রে বিজ্ঞানীরা ইতিহাসের সবচেয়ে শীতল বা সর্বনিম্ন তাপমাত্রা তৈরি করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। মহাবিশ্বের গড় তাপমাত্রার চেয়ে প্রায় ২৮ হাজার কোটি (২৮০ বিলিয়ন) গুণ বেশি শীতল এই তাপমাত্রা তৈরি করা হয়েছে তিয়াংগং মহাকাশকেন্দ্রে। মহাকাশে কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের গবেষণায় এটি একটি বড় ধরনের অগ্রগতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন ওষুধ তৈরিতে সম্ভাবনাময় রাসায়নিক অণু খুঁজে বের করা দীর্ঘ ও ব্যয়বহুল প্রক্রিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এ প্রক্রিয়া সহজ করার নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।তাদের তৈরি ব্যবস্থায় নতুন অণু শূন্য থেকে তৈরি করার পরিবর্তে আগে থেকেই বিদ্যমান রাসায়নিক যৌগের ভান্ডার থেকে সম্ভাবনাময় উপাদান শনাক্ত করা যায়। এতে ওষুধ তৈরির গবেষণায় সময় ও শ্রম কমানোর সুযোগ তৈরি হতে পারে।গবেষণাটিতে ‘ফুল-স্পেকট্রাম জেনারেটিভ লিড ডিসকভারি’ (এফএসজিএলডি) নামের একটি কাঠামো উপস্থাপন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক প্রথম বর্ষ) ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন শুরু হবে ১১ নভেম্বর দুপুর ১২টায়। আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইঁদুরের মস্তিষ্কে মানুষের তৈরি লাখ লাখ স্নায়ুকোষ প্রতিস্থাপন করেছেন।তাদের দাবি, এ গবেষণা মানুষের মস্তিষ্কের কার্যক্রম এবং সিজোফ্রেনিয়া, সেরিব্রাল পালসি ও ডিমেনশিয়ার মতো জটিল স্নায়বিক রোগ সম্পর্কে নতুন ধারণা দিতে পারে। তবে প্রাণীর মস্তিষ্কে মানবকোষ যুক্ত করার এ গবেষণা নতুন করে নৈতিক বিতর্কও তৈরি করেছে।