সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা?

প্রকাশিত - ১৫ নভেম্বর, ২০২৬   ১১:৫৯ পিএম
webnews24

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার পর স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। ফিচারটি অনেকটা ইনস্টাগ্রামের ‘ইনস্ট্যান্টস’-এর মতো কাজ করবে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণ ২.২৬.৪৬.২-এ নতুন ফিচারটির সন্ধান পাওয়া গেছে। গুগল প্লে স্টোরে থাকা এই সংস্করণে ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়েও ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়নি।

জ্যাপসের মাধ্যমে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের নতুন ইনস্ট্যান্ট ক্যামেরা ব্যবহার করে সরাসরি ছবি ও ছোট ভিডিও ধারণ করে পাঠাতে পারবেন। তবে ভিডিওর দৈর্ঘ্য কত হবে, তা এখনো জানা যায়নি। উল্লেখ্য, চলতি বছরের ১৩ মে ইনস্টাগ্রাম ‘ইনস্ট্যান্টস’ ফিচার চালু করে। এর মাধ্যমে ঘনিষ্ঠ বন্ধু ও পারস্পরিক অনুসারীদের সঙ্গে স্বতঃস্ফূর্ত ছবি ও ভিডিও ভাগ করে নেওয়া যায়। সেখানে প্রায় ছয় সেকেন্ডের ভিডিও শেয়ার করার সুযোগ রয়েছে।

যেভাবে কাজ করতে পারে জ্যাপস

নতুন ফিচারটি চালু হলে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারে আলাদা একটি ক্যামেরা সুবিধা। চ্যাটস ট্যাবে ‘বজ্রপাতের’ প্রতীকযুক্ত আইকনে চাপ দিলেই ইনস্ট্যান্ট ক্যামেরা চালু হতে পারে। জ্যাপসের ছবিও ভিডিওর মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধার আওতায় থাকবে। ফলে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ এসব কনটেন্ট দেখতে পারবেন না।

ফিচারটি শুধু পারস্পরিক যোগাযোগ থাকা ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে ধারণা করা হচ্ছে। ব্যক্তিগত পরিচিতি, গ্রুপ এমনকি চ্যানেলেও জ্যাপস পাঠানোর সুযোগ থাকতে পারে। ইনস্টাগ্রামের মতো আলাদা কোনো বিভাগে না দেখিয়ে হোয়াটসঅ্যাপের সরাসরি চ্যাটের মধ্যেই এগুলো দেখা যেতে পারে।

একাধিক জ্যাপস একসঙ্গে পাঠালে সেগুলো আলাদা বার্তার পরিবর্তে একটি বার্তায় গুচ্ছাকারে দেখাতে পারে হোয়াটসঅ্যাপ। এতে কতগুলো জ্যাপস পাঠানো হয়েছে, তা-ও দেখা যাবে। প্রাপক ইমোজির মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারবেন অথবা লিখে উত্তর দিতে পারবেন। প্রাপক একবার দেখার পর জ্যাপস আর দেখতে না পেলেও প্রেরকের চ্যাটে সেগুলো থেকে যেতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে জ্যাপস এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। বেটা পরীক্ষকদের কাছেও ফিচারটি পৌঁছায়নি। কবে নাগাদ এটি সবার জন্য চালু হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তাই ফিচারটির বিষয়ে আপাতত নিশ্চিত হওয়ার সুযোগ নেই।

সূত্র: ইন্ডিয়া টুডে

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মো. শাহজাহান আলী সাজুর পড়ানোর ধরন একটু আলাদা। তিনি শিক্ষার্থীদের মনের কথা বোঝার চেষ্টা করেন। ক্লাসের বাইরে তাদের সঙ্গে খেলেন ও সাইকেল চালান। নিজের জীবনের গল্প শুনিয়ে তাদের স্বপ্ন দেখতে ও কঠিন সময়ে লড়তে শেখান।
চীনের মহাকাশকেন্দ্রে বিজ্ঞানীরা ইতিহাসের সবচেয়ে শীতল বা সর্বনিম্ন তাপমাত্রা তৈরি করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। মহাবিশ্বের গড় তাপমাত্রার চেয়ে প্রায় ২৮ হাজার কোটি (২৮০ বিলিয়ন) গুণ বেশি শীতল এই তাপমাত্রা তৈরি করা হয়েছে তিয়াংগং মহাকাশকেন্দ্রে। মহাকাশে কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের গবেষণায় এটি একটি বড় ধরনের অগ্রগতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।