মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

প্রকাশিত - ১৭ নভেম্বর, ২০২৬   ০৪:৩১ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে পরীক্ষামূলকভাবে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। প্রথম ইউনিটে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা রয়েছে।

দীর্ঘ ১৩ বছরের প্রচেষ্টার পর দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্পটির উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলো। তবে প্রাথমিক পর্যায়ে কয়েক ঘণ্টার জন্য পরীক্ষামূলকভাবে এই সংযোগ দেওয়া হয়েছে। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামসহ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষামূলক সংযোগের সময় বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি জাতীয় গ্রিডের আচরণ পর্যবেক্ষণ করা হবে। এ সময় গ্রিডের ফ্রিকোয়েন্সি, বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা এবং বিভিন্ন যন্ত্রের পারস্পরিক সমন্বয় পরীক্ষা করা হবে। কোনো ধরনের কারিগরি জটিলতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পরীক্ষা শেষে কেন্দ্রটি বন্ধ রেখে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ইউনিটের রিঅ্যাক্টর, টারবাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের জন্য কেন্দ্রটি প্রস্তুত। পরীক্ষামূলক সংযোগ সফল হলে চলতি মাসের ২১ নভেম্বর অথবা মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। প্রাথমিকভাবে ২৪০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রথম পর্যায়ের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ২০১৭ সালের ৩০ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রটির প্রথম ইউনিটের প্রথম কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন করেন।

রাশিয়ার সহযোগিতায় নির্মিত এ বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। সব মিলিয়ে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার কোটি টাকার বেশি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
এই কাঠামোর মূল উদ্দেশ্য, ঝুঁকিপূর্ণ ও অসহায় শিশুরা যেন প্রয়োজনে যেকোনো সময় পূর্ণাঙ্গ আইনি সহায়তা পায়। আইনি সহায়তাকে সহজলভ্য ও শিশুর জন্য বোধগম্য করে তোলার পাশাপাশি আইনি প্রক্রিয়ার প্রতিটি ধাপে শিশুসংবেদনশীল আচরণ ও মৌলিক অধিকার সুরক্ষা নিশ্চিত করা হবে।