বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩
ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।

ছবি বা স্ক্রিনশটের লেখা টাইপ না করেই কপি করবেন যেভাবে

প্রকাশিত - ১৭ নভেম্বর, ২০২৬   ১১:৪৭ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: ছবি, স্ক্রিনশট কিংবা পিডিএফ ফাইল থেকে প্রয়োজনীয় লেখা সংগ্রহ করতে গিয়ে অনেকেই দেখে দেখে টাইপ করেন। এতে সময় বেশি লাগে, আবার বানান ও তথ্যগত ভুল হওয়ার আশঙ্কাও থাকে। অথচ উইন্ডোজ কম্পিউটারে থাকা একটি বিল্ট-ইন অ্যাপ ব্যবহার করেই খুব সহজে ছবির ভেতরের লেখা কপি করা সম্ভব। এ জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল কিংবা অনলাইন টুল ব্যবহারের প্রয়োজন নেই।

উইন্ডোজের ‘স্নিপিং টুল’ (Snipping Tool) অ্যাপে রয়েছে ‘টেক্সট অ্যাকশন’ (Text Actions) সুবিধা। এর মাধ্যমে ছবি বা স্ক্রিনশটের ভেতরের লেখা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে সম্পাদনাযোগ্য টেক্সট হিসেবে কপি করা যায়। কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই এ সুবিধা ব্যবহার করতে পারবেন।

ছবি থেকে লেখা কপি করার নিয়ম

প্রথম ধাপ: স্নিপিং টুল চালু করুন

প্রথমে কম্পিউটারের সার্চ বারে গিয়ে ‘Snipping Tool’ লিখে সার্চ করুন। এরপর অ্যাপটি চালু করুন।

দ্বিতীয় ধাপ: প্রয়োজনীয় অংশের স্ক্রিনশট নিন

যে ছবি, স্ক্রিনশট কিংবা নথি থেকে লেখা সংগ্রহ করতে চান, সেটি কম্পিউটারের পর্দায় খুলুন। এরপর স্নিপিং টুল ব্যবহার করে লেখাসহ প্রয়োজনীয় অংশের স্ক্রিনশট নিন।

তৃতীয় ধাপ: টেক্সট অ্যাকশন চালু করুন

স্ক্রিনশট নেওয়ার পর ছবিটি স্নিপিং টুলে প্রদর্শিত হবে। এবার সেখানে থাকা ‘Text Actions’ অপশনে ক্লিক করুন। অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ছবির ভেতরের লেখা শনাক্ত করবে।

চতুর্থ ধাপ: শনাক্ত করা লেখা কপি করুন

লেখা শনাক্ত হওয়ার পর ‘Copy all text’ বা ‘সব লেখা কপি’ অপশনে ক্লিক করুন। এতে ছবির ভেতরের শনাক্ত করা সব লেখা কপি হয়ে যাবে। এরপর মাইক্রোসফট ওয়ার্ড, নোটপ্যাড, ফেসবুক কিংবা অন্য যেকোনো উপযুক্ত জায়গায় পেস্ট করে প্রয়োজনমতো সম্পাদনা ও ব্যবহার করতে পারবেন।

স্নিপিং টুল ব্যবহারের বাড়তি সুবিধা

এই পদ্ধতিতে শুধু একটি ছবির লেখা নয়, কম্পিউটারের পর্দায় প্রদর্শিত বিভিন্ন নথি, ছবি ও স্ক্রিনশট থেকেও দ্রুত লেখা সংগ্রহ করা যায়। বিশেষ করে সংবাদকর্মী, শিক্ষার্থী এবং অফিসে নিয়মিত তথ্য সংগ্রহের কাজে যুক্ত ব্যক্তিদের জন্য এটি বেশ কার্যকর। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি হাতে টাইপ করার ঝামেলাও কমে।

স্নিপিং টুল কী?

স্নিপিং টুল হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেমে থাকা একটি বিল্ট-ইন স্ক্রিনশট নেওয়ার অ্যাপ। এর মাধ্যমে কম্পিউটারের পর্দার নির্দিষ্ট কোনো অংশ, ছবি, লেখা কিংবা নথির স্ক্রিনশট নিয়ে সংরক্ষণ করা যায়।

উইন্ডোজের নতুন সংস্করণগুলোর স্নিপিং টুলে ছবির ভেতরের লেখা শনাক্ত করে সরাসরি কপি করার সুবিধাও যুক্ত হয়েছে। ফলে ছবি বা স্ক্রিনশটের লেখা দেখে দেখে টাইপ করার প্রয়োজন পড়ে না। কয়েকটি ক্লিকেই সেগুলো সম্পাদনাযোগ্য টেক্সটে রূপান্তর করা যায়।

তবে এ সুবিধা ব্যবহার করতে উইন্ডোজের সমর্থিত সংস্করণ ও হালনাগাদ স্নিপিং টুল প্রয়োজন। ছবির মান, লেখার স্পষ্টতা ও ভাষার ওপর নির্ভর করে লেখা শনাক্ত করার নির্ভুলতা কমবেশি হতে পারে। তাই কপি করার পর লেখাগুলো একবার যাচাই করে নেয়া ভালো।

সুপারস্টারনিউজ/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অপরিচিত শহরে ভ্রমণে গিয়ে অনেক সময় প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কোথা থেকে ঘোরাঘুরি শুরু করবেন, কোথায় খাবেন কিংবা কোন পথে গন্তব্যে পৌঁছাবেন। এসব সিদ্ধান্ত সহজ করতে গুগল ম্যাপসে নতুন একটি সুবিধা যুক্ত করার প্রস্তুতি চলছে।
সরকারি প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। একাডেমিক দিক থেকে বক্তব্য রাখেন ইউআইইউ-এর প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
কেমব্রিজ পরীক্ষায় অনবদ্য সাফল্যের জন্য বাংলাদেশের ১৪১ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এর আয়োজন করে। মোট পুরস্কার: দেশের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৬৩টি পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের নভেম্বর ও ২০২৬ সালের জুনের আইজিসিএসই, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার ফলাফলের ওপর এই পুরস্কার দেওয়া হয়।
২৪ঘন্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই ফিচারের মাধ্যমে একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠানো যাবে, যা প্রাপক একবার দেখার...