শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

প্রকাশিত - ০৭ জানুয়ারি, ২০২৫   ০৯:০৬ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : নওগাঁর মহাদেবপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার তেরো মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের মানিকের ছেলে ফারদিন (১৮) ও শ্যামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রেজুয়ান (২০)। এরমধ্যে নিহত ফাযদিন মহাদেবপুর বিএম কলেজের ১ম বর্ষের ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নওগাঁ থেকে মোটরসাইকেলযোগে মহাদেবপুরে ফিরছিলেন তারা। এসময় তেরো মাইল নামক স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ফারদিনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রেজুয়ানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...