শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

পটুয়াখালীর বাউফলে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত - ২৭ জানুয়ারি, ২০২৫   ০৯:০৬ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : পটুয়াখালীর বাউফলে কবিরকাঠি গ্রামের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জিহাদ সিকদারকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (২৭ জানুয়ারি) রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৮। পরে তাকে বাউফল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ধর্ষক জিহাদ একই গ্রামের বাসিন্দা। জিহাদের স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ১০ জুলাই স্কুলে যাওয়ার পথে বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের কবিরকাঠী গ্রামের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে (১৩) জোড়পূর্বক মাহেন্দ্র গাড়িতে তুলে নিয়ে যায় জিহাদ সিকদার। পরে বরিশাল থেকে লঞ্চের কেবিনে ঢাকায় নিয়ে জিহাদ তার এক নিকট আত্মীয়ের বাসায় ওই স্কুলছাত্রীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে।

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাউফল থানায় আট জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। প্রায় ছয় মাস ধরে পলাতক ছিলেন ধর্ষক জিহাদ।

মামলার তদন্তকারী কর্মকর্তা বাউফল থানার এসআই মফিজুল ইসলাম বলেন, আসামি জিহাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৪ঘন্টা /এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...