রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

নরসিংদীতে ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত - ০৩ ফেব্রুয়ারি, ২০২৫   ১০:৪০ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান নরসিংদী মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন মনির (২৮), শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফাজায়েল ভূইয়া রয়েল (২৫), পলাশের জিনারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক আকন্দ (২৮), পলাশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ (৩০), পলাশের শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান (২৫), বেলাব উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক ভূইয়া (২৮), পলাশ থানা ছাত্রলীগের সদস্য মো. রাজু মিয়া (৩১), শিবপুর থানা ছাত্রলীগের সদস্য মো. ফরহাদ আফরাদ (১৮), মনোহরদী থানা ছাত্রলীগের সদস্য মো. জাহিদ মোল্লা (২৪) ও পলাশ থানা ছাত্রলীগের সদস্য মো. আমিনুল ইসলাম (২৬)।

ওসি এমদাদুল হক জানান, গ্রেফতারকৃতরা নরসিংদী মডেল থানার সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী) মামলার আসামি। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের দুটি গাড়ি হতে গ্রেফতার করা হয়।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট
২৪ঘণ্টা অনলাইন: ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শিউলি খানম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে শনিবার (১৭ অক্টোবর) তিনি পদত্যাগপত্র জমা দেন। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেওয়া তার পদত্যাগপত্রটি পরে সলিসিটরের কাছে পাঠানো হয়েছে। শিউলি খানমের পদত্যাগের মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একাধিক আইন কর্মকর্তার পদত্যাগের ঘটনা আবারও সামনে এসেছে। গত কয়েক মাসে বিভিন্ন কারণে বেশকয়েকজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন।
‎ম. ম. রবি ডাকুয়া
২৪ঘণ্টা অনলাইন : রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় করা মামলায় আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ...