শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নাটোরে যুবলীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ

প্রকাশিত - ১৫ ফেব্রুয়ারি, ২০২৫   ০৮:৩৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : নাটোর সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলুকে ধরে মারপিট করে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। শুক্রবার দুপুরে শহরের গাড়িখানা মসজিদের সামনে এই ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে সবুজ আহমেদ নামের এক যুবলীগ কর্মিকেও আটক করেছে পুলিশ। আটককৃত সবুজ আহমেদ শহরের গাড়ীখানা মহল্লার আব্দুল ফরিদ শাবুর ছেলে।

নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান ও আহত ডাবলুর পরিবারের সদস্যরা জানান, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক ডাবলু গাড়ীখানা এলাকায় তার নিজ বাড়ী থেকে মসজিদে জুম্মার নামাজ পড়তে যান। নামাজ শেষে ডাবলু বাড়িতে ফিরে আসার সময় অজ্ঞাত লোকজন তার ওপর হামলা ও মারধর করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা তাকে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ ডাবলুকে গ্রেফতার দেখিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক ডাবলুর বিরুদ্ধে জুলাই আগস্ট ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...