শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সাভার থানা ফটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত - ১৯ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:৪৭ পিএম
webnews24

২৪ঘণ্ট অনলাইন : পুলিশের বিরুদ্ধে জুলাই আন্দোলনের হত‍্যা মামলার আসামিদের অনৈতিক সুবিধা প্রদানের বিরুদ্ধে শিক্ষার্থীরা সাভার মডেল থানা ফটকের সামনে বিক্ষোভ করে। আজ বুধবার দুপুর ১টার দিকে এ বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা। পরে পুলিশ এসে তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত‍্যা মামলার আসামিদের সম্প্রতি থানায় ভিআইপি প্রটোকল দিয়ে জামাই আদরে রাখে পুলিশ। এ অনৈতিক সুবিধা পুলিশ দিতে পারে না। তাই আমরা বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ জানাতে থানায় এসেছি। পরবর্তীতে পুলিশ যদি এভাবে অনৈতিক সুবিধা দেন তাহলে কঠোর কর্মসূচিরও হুশিয়ারি দেন তারা।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...