শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ : পার্থ

প্রকাশিত - ২৪ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:৫৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ উল্লেখ করে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, দিন দিন জনগণের সাথে সরকারের জনসম্পৃক্ততা কম থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে এমন কাউকে দেয়া উচিত ছিল, সেখানে জনসম্পৃক্ততা বেশি হয়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ভোলায় ৩ দিনের সফরে এসে সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি।

আন্দালিব রহমান পার্থ বলেন, সংস্কার হবে নির্বাচনমুখী। এটা দ্রুত করতে হবে যাতে  নির্বাচন হয়। এটি নিয়ে কোনমতেই কালবিলম্ব করা যাবে না। বিজেপি চেয়ারম্যান বলেন, গত ৬ মাস ধরে সরকারের যেভাবে চলছে তাতে দিন দিন মানুষের আস্থা হারিয়ে ফেলছে, তাই সংস্কার জনগণের কাছে অতি গুরুত্বপূর্ণ। দ্রুত তা সমাপ্ত করতে হবে।

আন্দালিব রহমান পার্থ আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে বিজেপি দল গোছাতে শুরু করেছে, রমজানে পরে আরও ব্যাপকহারে সারাদেশে দল গোছানোর কাজ শেষ হবে।এ সময় তিনি প্রধান উপদেষ্টার বক্তব্যকে সমর্থন করে আগামীতে দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।এর আগে ঢাকা থেকে রওনা দেয়ার পর দলের হাজার হাজার নেতাকর্মী বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে বরণ করে নিয়ে আসেন।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...