শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

থানায় ঢুকে ওসিকে ‘ছাত্রলীগার’ বললেন বিএনপি অফিসের পিয়ন

প্রকাশিত - ০৪ মার্চ, ২০২৫   ০৯:২৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আশুলিয়া থানায় ঢুকে থানার ওসিকে ‘ছাত্রলীগা’র বলে উল্লেখ করলেন বিএনপি অফিসের পিয়ন পরিচয় দেয়া সুমন নামে এক ব‍্যক্তি। এ সময় আশুলিয়া থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু উপস্থিত ছিলেন। ঘটনাটি আজ মঙ্গলবার দুপুরে আশুলিয়া থানার ভেতরে ওসির কক্ষেই ঘটে।এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের পরিচিত ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মিন্টুর ভাগিনা হিসেবেও পরিচয় দেন সুমন।

উল্লেখ্য, গতকাল সোমবার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন মোহাম্মদ মনিরুল হক ডাবলু। তার যোগদানের খবরে পুরো সাভার অঞ্চলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অভিযোগ আসে, ছাত্রজীবনে তিনি ছাত্রলীগ (লিয়াকত-বাবু কমিটি) করতেন। আবার কেউ বলছেন, ছাত্রদল করতেন। এ নিয়ে তার সম্পৃক্ততায় সামাজিক যোগাযোগমাধ‍্যমে কিছু প্রত‍্যয়নপত্র ও দেখা যায়।এরই মাঝে আজ দুপুরে আশুলিয়া থানায় হাজির হয়ে এ কথিত বিএনপি পার্টি অফিসের পিয়ন পরিচয় দেয়া ব‍্যক্তি এই ঘটনা ঘটালেন।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...