শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নদীতে নেমেছিল চার বন্ধু, লাশ হয়ে ফিরল দুজন

প্রকাশিত - ১৫ মার্চ, ২০২৫   ১০:২২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : নরসিংদীর পলাশ উপজেলায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে মিহাদ ইসলাম (১৮) ও আসাদুজ্জামান আসাদ (১৭) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের চরকা টেক্সটাইল ফ্যাক্টরির পাশে শীতলক্ষ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিহাদ ইসলাম মিরপুর পলাশ নগর এলাকার শাহজাহান বেপারির ছেলে ও আসাদ সিরাজগঞ্জের কামরুল ইসলামের ছেলে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বিকেলে চার বন্ধু মিলে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে মিহাদ ও আসাদ গভীর পানিতে তলিয়ে যায়। তাদের খোঁজ না পেয়ে বাকি দুই বন্ধু স্থানীয়দের খবর দেয়।

পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে এক ঘণ্টা পর মিহাদের মরদেহ উদ্ধার করে। তবে আসাদের সন্ধান না পাওয়ায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথম দিনের অভিযান সমাপ্ত করা হয়। শনিবার সকালে পুনরায় অভিযান চালিয়ে আসাদের মরদেহ উদ্ধার করা হয়।টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার ইদ্দিস আলী জানান, সাতার না জানায় দুই কিশোর গভীর পানিতে গিয়ে ডুবে মারা গেছে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...