শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

কালীগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত - ২১ মার্চ, ২০২৫   ১১:৪২ পিএম
webnews24

২৪ঘণ্টা কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ শুক্রবার উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বাঘুন হাই স্কুল মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক বাগমার নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাংসদ ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক এ কে এম ফজলুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির মাস্টার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, পৌর বিএনপির সহ সভাপতি সালাহ উদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা, উপজেলা জাসাসের সাবেক সভাপতি আরিফ আমান ভূইয়াসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ প্রমুখ।

ইফতার মাহফিলে প্রধান অতিথি বলেন, আ'লীগ সরকার লুটপাট করে দেশ থেকে পলায়ন করেছে। দেশে আন্দোলন হয়েছে ভোটাধিকার আদায়ের জন্য। নির্ধারিত সময়ে নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দিতে হবে। সংবিধানকে যারা মুছে ফেলতে চায় তারা সফল হবে না। নির্বাচনী আসন (গাজীপুর-৫) কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের বিএনপি আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বিশেষ মোনাজাতে অংশ নিয়ে সকলের কল্যাণ এবং নির্যাতিত মানুষের জন্য দোয়া কামনা করেন।
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন