শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বাস-মোটরসাইকেল সংঘর্ষে আপন ৩ ভাইয়ের মৃত্যু

প্রকাশিত - ২৯ মার্চ, ২০২৫   ০২:৫৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বরগুনার পাথরঘাটায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন ৩ ভাইয়ের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ বছরের এক শিশুও রয়েছে। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোনারবাংলা এলাকায় পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কে দফাদার বাড়ির সামনে পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের সঙ্গে মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহতরা হলেন— মোঃ নাঈমুজ্জামান শুভ (২২), মোঃ শান্ত (১৪) এবং ৮ বছরের শিশু মোঃ নাদিম (৮)। এরা সকলে পাশ্ববর্তী পিরোজপুর জেলার মঠবাড়িয়ার টিটিকাটা এলাকার নাসির খানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। নিহতরা তিনজন আপন ভাই এবং পার্শ্ববর্তী পিরোজপুর জেলার বাসিন্দা। এ বিষয়ে প্রাথমিক তদন্ত আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...