শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রুনা লায়লা প্রসঙ্গে শাহবাজ

প্রকাশিত - ০১ এপ্রিল, ২০২৫   ০৩:৪১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : উপমহাদেশের খ্যাতিমান সংগীত শিল্পী রুনা লায়লা। কয়েক যুগ ধরে তার সংগীতের সঙ্গে পথ চলা। ক্যারিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। যার মাধ্যমে তিনি হয়ে উঠেছেন সংগীতের জীবন্ত কিংবদন্তি।

৩১ মার্চ সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। উভয় নেতার এই ফোনালাপে বাংলাদেশের খ্যাতনামা ও কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার প্রসঙ্গও উঠে এসেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে একথা জানিয়েছেন শেহবাজ শরিফ।

এক্সে দেওয়া ওই পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ড. ইউনূসকে তার সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের জন্য আমার আন্তরিক আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেছি এবং কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে নিয়ে বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছি। ইনশাআল্লাহ, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন