শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ঈদবন্ধের পর ফের মেট্রোরেল চলাচল শুরু

প্রকাশিত - ০১ এপ্রিল, ২০২৫   ০৩:৫০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ঈদের দিন বন্ধ থাকার পর ঢাকায় ফের ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র  জানায়, ১ এপ্রিল মঙ্গলবার সকাল ৭টা ১০ মিনিটে দিনের প্রথম ট্রিপ হিসেবে মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোমবার মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। ঈদের দিন ছুটি কাটিয়ে আজ রাজধানীতে চলাচল করা গণপরিবহন মেট্রোরেল চলতে শুরু করেছে। ডিএমটিসিএল সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। পরদিন সকাল থেকে অন্য দিনগুলোতে যথা নিয়মে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন