শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

চৈত্রের সন্ধ্যায় রাজধানীতে ঝড়-বৃষ্টি

প্রকাশিত - ০৫ এপ্রিল, ২০২৫   ০৪:৩২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও বজ্রপাতেরও খবর পাওয়া গেছে। হঠাৎ বৃষ্টিতে কয়েক দিন ধরে চলা তাপদাহের মধ্যে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে রাজধানীবাসী।শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।সন্ধ্যার আগে থেকেই ঢাকার আকাশে কালো মেঘ জমতে দেখা যায়। এর পরই ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এতে গরমের ছন্দঃপতন হয়। কিছুটা স্বস্তি পায় ঢাকাবাসী রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা, মিরপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, মতিঝিল, বাড্ডা, উত্তরাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।

পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক দিনের মধ্যে দেশের আরো কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।এর আগে ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে মধ্যরাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...