শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নরসিংদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল রেলওয়ে

প্রকাশিত - ০৯ এপ্রিল, ২০২৫   ০৪:৩২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : নরসিংদীতে রেলওয়ের জমিতে গড়ে ওঠা প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।বুধবার (৯ এপ্রিল) দুপুরে নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশে বটতলায় চালানো এ অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহামুদ।

নাসির উদ্দিন মাহামুদ জানান, অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে দোকান গড়ে তোলেন কিছু ব্যক্তি। আজ সকাল ১১টা থেকে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (অর্পিত সম্পত্তি এবং জে. এম শাখা) রাজীব দাশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও রেলওয়ে পুলিশসহ আনসার সদস্যরা।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...