শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

মূল্যস্ফীতিতে আমরা স্বস্তির দিকে যাচ্ছি: গভর্নর

প্রকাশিত - ১১ এপ্রিল, ২০২৫   ০৪:০০ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

অর্থনীতিতে সামগ্রিকভাবে আমরা স্বস্তির দিকে যাচ্ছি। এখন লক্ষ্য হলো মূল্যস্ফীতি ৭ থেকে ৮ শতাংশে নামিয়ে আনা। সার্বিকভাবে মূল্যস্ফীতি কমে আসলেও তা সন্তোষজনক নয়- এমনটা মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

আহসান এইচ মনসুর বলেন, দেশে রেমিট্যান্স ২৬ থেকে ২৭ শতাংশ হারে বাড়ছে। রিজার্ভও এখন স্থিতিশীল পর্যায়ে রয়েছে। দেশে আগামী চার মাসের রিজার্ভ রয়েছে। পাশাপাশি দেশের রফতানিও আগের তুলনায় বেড়েছে। তাই দেশ আর্থিক স্বস্তির মধ্যে আছে।

অর্থপাচার প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে কোথায়-কীভাবে কার সম্পদ আছে, তা নিরূপণ ও অর্থ ফিরিয়ে আনার কাজ চলছে। বিষয়টি নিয়ে বিদেশি সংস্থার সাথে কাজ চলছে। কয়েকটি পরিবার ও গোষ্ঠী দেশের বিপুল টাকা পাচার করেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন