শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

স্বর্ণের রেকর্ড দাম, বিশ্ববাজারে চাঞ্চল্য

প্রকাশিত - ১২ এপ্রিল, ২০২৫   ০৬:১১ এএম
webnews24
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান বাণিজ্য যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম পৌঁছেছে নতুন রেকর্ড উচ্চতায়। বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার প্রতি আগ্রহ বাড়াচ্ছেন। এরই প্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে খ্যাতনামা বিনিয়োগ প্রতিষ্ঠান ইউবিএস এবং কমার্জব্যাংক তাদের মূল্য পূর্বাভাস বলেছে, চলতি বছর স্বর্ণের দাম প্রতি আউন্সে ৩ হাজার ৫০০ মার্কিন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। খবর খালিজ টাইমস

শুক্রবার (১১ এপ্রিল) প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে ৩ হাজার ২০০ ডলার অতিক্রম করেছে। দিনের মধ্যভাগে স্পট গোল্ড ১.৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ২১৭.১৫ ডলারে, যেখানে এর কিছু সময় আগেই এটি পৌঁছায় রেকর্ড ৩ হাজার ২৩৭.৫৬ ডলারে। সপ্তাহজুড়ে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৬ শতাংশ এবং চলতি বছর এখন পর্যন্ত প্রায় ২২ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে। মার্কিন গোল্ড ফিউচারসও ১.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে প্রতি আউন্স ৩ হাজার ২৩৪.৯০ ডলারে।

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বাণিজ্য নীতিমালা এর মূল কারণ। চীনের উপর শুল্ক ১৪৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে, যার পাল্টা জবাবে বেইজিং যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এই পরিস্থিতি বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি করেছে এবং মুদ্রাস্ফীতির আশঙ্কা জোরালো হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন